প্রিন্ট এর তারিখঃ Mar 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব হিসেবে আবুল কাউছার আশার নিয়োগ

নারায়ণগঞ্জ আপডেট ঃ
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম তার নির্বাচনী এলাকার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন রাজনৈতিক সচিব নিয়োগ দিয়েছেন। ৫ মার্চ, ২০২৬ তারিখে এক অফিসিয়াল পত্রে আবুল কাউছার আশাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
নিয়োগপত্রে জানানো হয়, নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাকে এই পদে মনোনীত করা হয়েছে। আবুল কাউছার আশা (জাতীয় পরিচয়পত্র নং-৩৭০০৬২২৮৫৯) এখন থেকে সংসদ সদস্যের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা এবং সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন।
সাংসদ এডভোকেট আবুল কালাম পত্রে আশা প্রকাশ করেন যে, নবনিযুক্ত রাজনৈতিক সচিব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
নারায়ণগঞ্জের স্থানীয় রাজনৈতিক মহলে এই নিয়োগের বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে সংসদ সদস্যের যোগাযোগ আরও সহজতর হবে বলে ধারণা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট